শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান দল বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। তার মাঝেই পেলো সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানার গুঞ্জন থাকলেও তা নাকচ করছে পিসিবি।

বিশ্বকাপ চলাকালে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, টুর্নামেন্টে ব্যর্থতার কারণে পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারকে প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, সেমিফাইনালে উঠতে না পারায় খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়। গ্রুপ পর্ব পার করলেও পরের ধাপে ভালো করতে না পারায় সমালোচনার মুখে পড়ে দলটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, এই ব্যর্থতার দায়ে দলের প্রত্যেক সদস্যকে জরিমানা করা হবে।

তবে শনিবার (১৪ মার্চ) পিসিবি এক বিবৃতিতে এসব খবরকে ভিত্তিহীন বলে জানায়। বোর্ডের ভাষ্য, খেলোয়াড়দের বিরুদ্ধে এমন কোনো আর্থিক শাস্তি দেওয়া হয়নি এবং এ ধরনের খবর নিছক গুজব।

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা চলছে। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, দলের ধারাবাহিক ব্যর্থতার কারণ খুঁজে বের করে কাঠামোগত পরিবর্তন আনা প্রয়োজন। তবে জরিমানার মতো শাস্তি সমস্যার সমাধান নয় বলেও মত দিয়েছেন কেউ কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়