শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট দল জয় দিয়ে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে সি‌রিজ শুরু করেছে। ঘরের মাঠে পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিকরা। 

মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেওয়া টাইগারদের চোখ এখন সিরিজ জয়ে।

সিরিজ নিজেদের করে নিতে আজ শুক্রবার (১৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি। বৃহস্প‌তিবার সেই বিরতিতে কোনো অনুশীলন রাখেনি বাংলাদেশ। সময় কাটাচ্ছে হোটেলেই। ফুরফুরে মেজাজে থাকা দলের সামনে চাপ নেই কোনো। নির্ভার থেকেই শুক্রবা‌রের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় মিরাজ-তামিমরা।

প্রথম ওয়ানডেতে জয়ের পর প্রশংসিত হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানকে সমালোচনায় জর্জর করছে দেশটির সাবেকরা। মোহাম্মদ আমির তো একপ্রকার ধুয়ে দিয়েছেন নিজ দলের ক্রিকেটারদের।

আমির বলেন, ‘আমার আফসোস লাগছে। কারণ, এমনটা হওয়া উচিত না। বোলিংয়ে দেখুন, আমাদের দুম্বার মতো পিটিয়েছে। যে উইকেটে আমরা ১১৪ রান করেছি, তারা সেটা ১০-১২ ওভারে তাড়া করেছে। এটা হয় না কি?’

বাংলাদেশের জয়ের নায়ক দুজন। বল হাতে নাহিদ রানা। ৫ উইকেট নিয়ে যিনি মূল কাজটা সেরেছেন। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষটা করেন তানজিদ হাসান তামিম। ৪২ বলে অপরাজিত থাকেন ৬৭ রানে। দ্বিতীয় ওয়ানডেতেও দলগত পারফরম্যান্সের ওপর নজর থাকবে সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়