শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসা‌নের জাতীয় দলে ফেরার বিষয়ে যা জানালেন কোচ ফিলও সিমন্স 

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। বোর্ডও চায় জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আবারও খেলুক লাল-সবুজের জার্সিতে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে সাকিবের নামে বিভিন্ন মামলার বিষয়টি।

তবে সাকিবকে ফেরাতে নিজেদের কাজটুকু সেরেছে বিসিবি। গুঞ্জন আছে, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরতে পারেন এই অলরাউন্ডার। সাকিব নিজেও নাকি শুরু করে দিয়েছেন প্রস্তুতি।

তবে সাকিব ফিরুক আর না ফিরুক, প্রতিনিয়ত তাকে কেন্দ্র করে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তাদের। এবার সাকিবের আপডেট জানালেন হেড কোচ ফিল সিমন্স।

টাইগারদের হেড কোচ বললেন, 'আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি (সাকিব আল হাসানের ফেরা নিয়ে)। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে বিসিবি। সিমন্স বলেন, 'আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ আপনি ঠিকই বলেছেন, বিশ্বকাপ সাউথ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।

'কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ৩ জন স্পিনার খেলাতে হতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হবে না যে একজন স্পিনার মাত্র ২ ওভার বোলিং করবে। আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেখানকার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাই তিন জন পেসার খেলানোই এখন আমাদের মূল লক্ষ্য থাকবে।'- যোগ করেন সিমন্স

সাম্প্রতিক সময়ে মিডল অর্ডারের ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। যার কারণে লিটন দাসকে মিডল অর্ডারে খেলানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে সিমন্স বলেন, 'মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। আমি একটু আগেও বলেছি, এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে, কয়টি সিঙ্গেল বা কয়টি বাউন্ডারি আমরা পাচ্ছি- সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় এটা একটা বিশাল অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়