শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মেয়েদেরে এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচ দুই ম্যাচ হারায় গ্রুপের শীর্ষে দুইয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে এখনও শেষ আটে খেলার সুযোগ আছে পিটার বাটলারের দলের সামনে। কিন্তু সে জন্য তাদেরকে পাড়ি দিতে হবে পাহাড়সম পথ।

সোমবার পার্থে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালে খেলতে হলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে থাকা দলটির বিপক্ষে ঋতুপর্ণা-আফঈদাদের কেবল জিতলেই চলবে না, জিততে হবে কমপক্ষে ৫ গোলের ব্যবধানে।

তিনটি গ্রুপের শীর্ষ দুটি করে দল ছাড়াও এবারের এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে সুযোগ পাবে গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল। এই তালিকায় এক নম্বরে আছে ‘সি’ গ্রুপের ভিয়েতনাম। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৩, গোলপার্থক্য শূন্য। দ্বিতীয় স্থানে থাকা ফিলিপাইন্সের পয়েন্ট তিন ম্যাচে ৩। তাদের গোলপার্থক্য -২। শেষ আটে খেলতে হলে তাদেরকে টপকাতে হবে বাটলারের দলকে।

চীন ও উত্তর কোরিয়ার কাছে দুই ম্যাচে ৭ গোল হজম করা বাংলাদেশ কোনো গোল দিতে পারেনি। ফলে তাদের গোল পার্থক্য এখন -৭। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ফিলিপাইন্সের সমান ৩। গোলপার্থক্যও হবে দুই দলের সমান -২। কিন্তু তিন ম্যাচে ফিলিপাইন্স গোল করেছে ২টি। ফলে গোল করার দিক দিয়ে এগিয়ে থাকায় এক্ষেত্রে কোয়ার্টার-ফাইনালের টিকিট পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে উজবেকিস্তানের বিপক্ষে ৫ গোলের ব্যবধানে জিততে না পারলেও কাগজে-কলমে শেষ আটের আশা টিকে থাকবে বাংলাদেশের। যদি আগামী মঙ্গলবার জাপানের কাছে ভিয়েতনাম অনেক বেশি গোলে হেরে গোল পার্থক্যে অথবা গোল করার দিক দিয়ে বাংলাদেশের পেছনে পড়ে, তবেই কোয়ার্টার-ফাইনালে যেতে পারবে বাটলারের দল। এক্ষেত্রে বাংলাদেশ যদি ৪ গোলের ব্যবধানে জেতে, ভিয়েতনামকে হারতে হবে ৩ গোলের ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়