শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থে‌কে প‌রিবার নি‌য়ে নিরাপ‌দে স্পে‌নে পৌঁ‌ছে‌ছেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মতো সৌদি আরবেও রয়েছে সংঘাত পরিস্থিতি। সৌদি আরবের মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়েছে। তারপরই বড় পদক্ষেপ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তড়িঘড়ি সৌদি আরব ছেড়ে মাদ্রিদের উদ্দেশে রওনা দিলেন। ৬১ মিলিয়ন ইউরোর ব্যক্তিগত বিমানে সঙ্গী জর্জিনা রডরিগেজ ও ৫ সন্তানকে নিয়ে রিয়াদ ছাড়লেন পর্তুগিজ কিংবদন্তি।

এই ঘটনা, এখন সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল নাসেরে খেলেন রোনাল্ডো। মঙ্গলবার রিয়াধের মার্কিন দূতাবাসে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। দাউদাউ করে জ্বলতে থাকা দূতাবাস ভবনের ছবি ভাইরাল হয়েছে। সৌদি প্রশাসন সূত্রে খবর, মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্থ হলেও হতাহতের খবর নেই। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে দ্রুত বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

রিয়াদে ড্রোন হামলার পরই সৌদি ছাড়েন রোনাল্ডো। বিমান ট্র্যাক করে দেখা যায়, ৪১ বছর বয়সি ফুটবলারের ব্যক্তিগত বিমান বোম্বাডিয়ার গ্লোবাল এক্সপ্রেস মাদ্রিদের দিকে উড়ে যাচ্ছে। রিয়াধ থেকে স্পেনের রাজধানীতে উড়ে যেতে ৭ ঘণ্টা লাগে। জানা গিয়েছে মিশরের উপর দিয়ে ইতিমধ্যে নিরাপদে স্পেনে পৌঁছে গিয়েছেন রোনাল্ডো। 

প্রসঙ্গত, ২০২৪ সালে গালফস্ট্রিম জি২০০ বিমানটি বিক্রি করে ৬১ মিলিয়ন ইউরোর নতুন বিমানটি কেনেন রোনাল্ডো। কালো রঙের বিমানটিতে ১৫ জনের জায়গা রয়েছে। টেবিল–সোফা–সহ একটি বড় বসার জায়গা ছাড়াও আলাদা স্যুট ও স্নানের জায়গা আছে।

গত শনিবার সকাল থেকে সংঘাতের পরিস্থিতি চলছে আমেরিকা–ইজরায়েল এবং ইরানের মধ্যে। সেদিন সন্ধেয় মাঠে নেমেছিলেন রোনাল্ডো। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি মিস করেন। তবে তারপরেও ৫–১ গোলে জিতেছে আল নাসের। সেই ম্যাচে চোট পান রোনাল্ডো। এই নিয়ে সৌদির ক্লাব এখনও কিছু জানায়নি। যেহেতু ফুটবল বিশ্বকাপ সামনে, তাই রোনাল্ডোর ফিটনেস নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়