শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতের কার‌ণে আবুধাবিতে সিরিজ বাতিল করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ইরানে শুক্রবার থেকে যৌথ সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের পাল্টা হামলার পর বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সব ধরণের ক্রিকেট সফর স্থগিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বর্তমানে আবুধাবিতে অবস্থান করছে ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররা। সব মিলিয়ে সেখানে আছেন স্টাফসহ ২৫ জন। কোচ হিসেবে আছেন সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। কিন্তু উদ্ভট পরিস্থিতির কারণে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাতিল করেছে ইসিবি। -- ডেই‌লি ক্রিকেট

সফর স্থগিত করলেও ইংল্যান্ডে ফিরতে পারছে না ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররা। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের আকাশ বন্ধ।

এক বিবৃতিতে ইসিবির মুখপাত্র বলেন, আমাদের খেলোয়াড় এবং স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আবুধাবিতে মঙ্গলবার ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের ম্যাচটি আর হচ্ছে না এবং নারী দলের সফরটিও পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প ও সিরিজ খেলার জন্য আবুধাবি যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত সেটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়