শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি কি পাকিস্তানের ডামি অধিনায়ক? সালমান আঘা‌কে সাংবা‌দি‌কের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তানের। ম্যাচ জিতেও পাকিস্তানকে ফিরে যেতে হচ্ছে দেশে। পাকিস্তানের হেরে যাবার দিন নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলল। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার আগেই জানা গেল সলমন আলি আঘাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেল। আর তার পরই সলমন আলি আঘার দিকে উড়ে এল তেতো প্রশ্ন। সাংবাদিক বৈঠকে প্রশ্ন উড়ে এল ক্যাপ্টেন্সি নিয়ে। 

খেলার শেষে সংবাদ স‌ম্মেল‌নে বৈঠকে পাক অধিনায়কের দিকে ধেয়ে এল প্রশ্ন আপনি কি নিজেকে পাকিস্তানের ডামি ক্যাপ্টেন বলে মনে করেন? আপনি নিজেই কি পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন? নাকি পিসিবি-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন?

৩২ বছর বয়সী অধিনায়ক জবাবে বলেন, ''আমি যদি উত্তর না দিই, তাহলে অসম্মান করা হবে। এখনই যদি আমি সিদ্ধান্ত নিই, তাহলে আবেগঘন সিদ্ধান্ত হয়ে যাবে। দেশে ফিরে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখব।

শেষ চারে জায়গা পাকা করতে হলে পাকিস্তানকে অন্তত ৬৫ রানে ম্যাচ জিততে হতো। তার জন্য শ্রীলঙ্কাকে আটকে রাখতে হতো ১৪৭ রানের মধ্যে। 

১৬তম ওভারের পঞ্চম বলে শানাকা সিঙ্গল নেওয়ায় শ্রীলঙ্কা ১৪৮ রানে পৌঁছে গেল। আর তার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়। শ্রীলঙ্কাও আগে ছিটকে গিয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় ইডেনে সেমিফাইনাল হচ্ছে এটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। পাকিস্তান শেষ চারে পৌঁছলে ইডেন থেকে সরত একটি সেমিফাইনাল। পাকিস্তান ছিটকে যাওয়ায় ইডেনে স্বস্তির হাওয়া। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল এদিনই। 

শুরুটা পাকিস্তান কিন্তু করেছিল অন্যভাবে। বিরাট কোহলিকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়েন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ছ'ইনিংসে ৩১৯ রান করেছিলেন। সেই রান এতদিন অক্ষত ছিল। 

পাকিস্তানের সাহিবজাদা ফারহান ভেঙে দিলেন বিরাট কীর্তি। তবুও সেমির টিকিট জোগাড় করতে পারল না। টুর্নামেন্ট শেষ হয়ে গেল। সেই সঙ্গে সালমান আলি আঘার নেতৃত্ব নিয়ে উঠে গেল প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়