শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ‌মি নি‌য়ে জা‌লিয়া‌তি, আইনি নোটিশ পে‌লেন ম‌হেন্দ্র সিং ধো‌নি

স্পোর্টস ডেস্ক : নিজের রাজ্যেই বিপাকে মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ড আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। অভিযোগ, রাঁচিতে তাঁর নামে যে জমি বরাদ্দ করা হয়েছে, তার ‘অপব্যবহার’ করছেন ধোনি।

ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয়লাল পাসওয়ানের বক্তব্য, রাঁচির ওই জমি শুধুমাত্র বসবাসের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন তাঁদের নজরে এসেছে যে তা ব্যবসায়িক কারণে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যে শর্তে জমিটি দেওয়া হয়েছিল, তা লঙ্ঘন করা হচ্ছে। 

শুধু ধোনি নয়, আরও অনেককে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন ওই জমি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে? তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি হাউজিং বোর্ডের তদন্তে এই ‘অপব্যবহারের’ বিষয়টি নজরে এসেছে। যদি এই বিষয়ে ধোনি বা অন্যান্যদের থেকে যুক্তিপূর্ণ উত্তর না আসে, তাহলে ওই জমির বরাদ্দ বাতিল করা হতে পারে। তবে ধোনি ওই জমিতে থাকেন না। তাঁর বর্তমান বাড়ি রাঁচির রিং রোডে। 

অন্যদিকে এই বিতর্কিত জমিটি হারমু রোডে, যেখানে তিনি আগে থাকতেন। জানা গিয়েছে, ওই জমিতে বেসরকারি চিকিৎসাকেন্দ্র খোলার অভিযোগ উঠতেই হাউজিং বোর্ড তদন্ত শুরু করে।

একই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধেও। ওই হারমু রোডের বিতর্কিত জমিতে বিজেপির রাজ্য কার্যালয় রয়েছে। এই নিয়ে হাউজিং বোর্ড থেকে তাদেরকেও নোটিস পাঠানো হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। ২০১৩ সালে আইপিএলের গড়াপেটা সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। 

একমাসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে। তার মধ্যেই আবার আইনি নোটিশ পেলেন ধোনি। আইপিএলের আগেই বেশ বিপাকে চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়