শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সোবহানা মোস্তারি আইসিসির মাসসেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের সোবহানা মোস্তারি আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকার পেসার তারা নরিসকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন তিনি।

গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ। দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সোবহানা মোস্তারি। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইকরেটে ২২৯ রান করেন তিনি। শুধু তাই নয়, ১টি উইকেটও নিয়েছেন ২৪ বছর বয়সী এ ক্রিকেটার। -- ডেই‌লি ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছে আয়ারল্যান্ডও। বাঘিনীদের মতো তারাও নিশ্চিত করেছে বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার টিকিট। গত জানুয়ারিতে আইরিশদের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা গ্যাবি লুইস ১২৪.৮৭ স্ট্রাইকরেটে করেছেন ২৫১ রান। যার মধ্যে ছিল বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের একটি ইনিংস। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ২৭৬ রান করেন তিনি।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। কিন্তু দলটির হয়ে উজ্জ্বল ছিলেন পেসার তারা নরিস। টুর্নামেন্টে ১৫ উইকেট শিকার করে সবার ওপরে ছিলেন তিনি। জানুয়ারিতে খেলা ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেন তিনি।

এদিকে পুরুষদের জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে দুই সেঞ্চুরি করেছিলেন কিউই এ ক্রিকেটার। ভারতের সুরিয়াকুমার ইয়াদভ ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়