শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধেও ভারতের আগ্রাসী ব‌্যা‌টিং দেখ‌তে চান শচীন টেন্ডুলকার 

স্পোর্টস ডেস্ক : ক'‌দিন আ‌গে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের সুপার এই‌টে  জিম্বাবুয়ের বোলারদের তুলাধুনা করে রেকর্ড পুঁজি গ‌ড়ে‌ছি‌লো ভারত। জয়ও পে‌য়ে‌ছে বড় ব‌্যবধা‌নে। গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দলের এমন তাড়না মনে ধরেছে শচীন টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এমন মানসিকতা দেখতে চান এই কিংবদন্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে জয়টা জরুরি ছিল ভারতের। কারণ তাদের পথ কঠিন হয়ে উঠেছিল আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ে। আসরের শুরুটা যদিও ভালো করেছিল ভারত। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে তারা।

কিন্তু সুপার এইটে এসে খায় বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পায় ৭৬ রানের বড় পরাজয়ের তেতো স্বাদ। সেমিফাইনালে উঠতে পরের দুই ম্যাচেই জয়ের সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে। যার প্রথম ধাপটা বেশ ভালোভাবেই পার করেছে তারা। চেন্নাইয়ে বৃহস্পতিবার উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে।

অভিশেক শার্মা ও হার্দিক পান্ডিয়ার ফিফটি এবং বাকিদের অবদানে ২০ ওভারে রান আসে ২৫৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান এটি, ভারতের সর্বোচ্চ। রেকর্ড হয়নি একটুর জন্য। ২০০৭ সালে উদ্বোধনী আসরে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা।

এরপর জিম্বাবুয়েকে ১৮৪ রানে থামিয়ে ৭২ রানের বড় জয় তুলে নেয় ভারত। আগামী রোববার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের জয়ী দলই পাবে সেমি-ফাইনালের টিকেট।

জিম্বাবুয়ের সঙ্গে দাপুটে জয়ের পর সামাজিক মাধ্যমে দলকে অভিনন্দন জানান শচীন টেন্ডুলকার। পরের ম্যাচেও এমন তাড়না নিয়ে খেলার তাগিদ দেন তিনি।

শচীন বলেন, আবশ্য জয়ের ম্যাচগুলিই সত্যিকারের মানসিকতা বের করে আনে। ২৫৬ রানে অনেক কিছুই ফুটে উঠল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান। সবচেয়ে নজরকাড়া ব্যাপার ছিল, পুরো ম্যাচ জুড়ে দলের অভিপ্রায়। দারুণ খেলেছো ভারত, পরের ম্যাচেও এই ছন্দ ধরে রাখো। দারুণ একটি টুর্নামেন্ট কাটানো জিম্বাবুয়েকেও অভিনন্দন।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়ে সুপার এইটে ধরে রাখত পারেনি সেই ধারা। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিকান্দার রাজাদের। শেষ ম্যাচে রবিবার তারা খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দিল্লিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়