শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প্যানিশ ক্লাবের মালিকানা কি‌নে‌ছেন ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো স্পে‌নের ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়ার শেয়ার কিনেছেন। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা কিনেছেন পর্তুগালের আল-নাসর ফরোয়ার্ড। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়া‌রি) আলমেরিয়া আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় এবং রোনালদোকে স্বাগত জানায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোনালদো বলেন, মাঠের বাইরে থেকেও ফুটবলে অবদান রাখার ইচ্ছে অনেক দিনের। আলমেরিয়া একটি শক্ত ভিত্তির স্প্যানিশ ক্লাব। যাদের উন্নতির সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের নেতৃত্ব দলের সঙ্গে কাজ করে তাদের পরবর্তী উন্নয়নপর্বে সহায়তা করতে আমি আগ্রহী।

ক্লাবটির সভাপতি মোহাম্মদ আল-খেরেইজি বলেন, ক্রিশ্চিয়ানো আমাদের ক্লাবে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন, এতে আমরা আনন্দিত। তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্প্যানিশ ফুটবল খুব ভালো বোঝেন এবং আমরা মূল দল ও যুব একাডেমি নিয়ে যে পরিকল্পনা করছি, তার সম্ভাবনাও তিনি অনুধাবন করেন।

ছয় বছরেরও বেশি সময় ধরে আলমেরিয়া সৌদি মালিকানায় রয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে তুর্কি আল আলশেখের কাছ থেকে ক্লাবটি কিনে নিয়ে নতুন মালিক ও সভাপতি হন মোহাম্মদ আল-খেরেইজি। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এসএমসি গ্রুপের মাধ্যমে ক্লাবটির আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।

২০২৩–২৪ মৌসুমে আলমেরিয়া স্পেনের শীর্ষ লিগাতে খেলেছিল। তবে ১৯তম হয়ে তাদের অবনমন হয়। বর্তমানে দলটি দ্বিতীয় বিভাগে ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিডি ক্রাসটেলোন থেকে এক পয়েন্ট এবং শীর্ষে থাকা রিয়াল রেসিং ক্লাবের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আলমেরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়