শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ব‌্যাটার অভিষেকের দুর্বলতা বুঝে গেছেন বোলাররা, মোহাম্মদ আমিরের দাবি

স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মাকে নিয়ে করা মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। ভারতের তরুণ ওপেনারকে ‘স্লগার’ বললেও সেটি অবমাননার উদ্দেশ্যে নয়—বরং বোলারের দৃষ্টিকোণ থেকে করা বিশ্লেষণ ছিল বলে দাবি আমিরের।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় ভারত। সেই ম্যাচে ১২ বলে ১৫ রান করেন অভিষেক। ম্যাচের পর এক পাকিস্তানি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, আমি তাকে নিয়ে বলছিলাম একজন বোলারের দৃষ্টিকোণ থেকে। মানুষ খারাপ পেয়েছে কারণ আমি স্লগার শব্দটি ব্যবহার করেছি।

আমিরের ভাষ্য, অভিষেকের টেকনিক এমন, মানসম্মত বোলিং আক্রমণ তাঁকে ফাঁদে ফেলতে পারে। উদাহরণ টেনে বলেন, ‘সে ১৪ রান করেছে এক পাশ দিয়েই। যেগুলো মেরেছে সেগুলো খারাপ বল ছিল। কিন্তু যখন কাগিসো রাবাদা ভালো জায়গায় বল করা শুরু করল, তখন সে আর বুঝে উঠতে পারেনি।

তবে সমালোচনার মাঝেও অভিষেকের প্রতিভা নিয়ে সন্দেহ নেই আমিরের, ‘সে খুব ভালো খেলোয়াড়। তিনটি শূন্য করার পরও তার মানসিকতা একই আছে। সে পিছিয়ে যায়নি, ইতিবাচকই থেকেছে। একই সঙ্গে তরুণ ব্যাটারকে বার্তাও দিয়েছেন পাকিস্তানি পেসার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার টেকনিক ধরা পড়ে যায়। ধৈর্য দেখিয়ে বলের মান অনুযায়ী খেললে আরও ভালো করবে।

গ্রুপ পর্বে পেটের সংক্রমণে ভোগা অভিষেক সুপার এইট ম্যাচে রান পেলেও ইনিংসজুড়ে ছিলেন অস্বস্তিতে। ইনিংসের শুরুতে ইশান কিষান ও তিলক ভার্মা দ্রুত আউট হয়ে গেলে চাপ বাড়ে। তবু স্ট্রাইক ঘোরানোর বদলে বড় শট খেলতেই থাকেন তিনি। শেষ পর্যন্ত পঞ্চম ওভারে স্লোয়ারে ধোকা খেয়ে আউট হন মার্কো ইয়ানসেনের বলে।

দুঃসময়েও অভিষেকের পাশে আছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করিয়ে দিয়েছেন, ২০২৫ সালে ২১ ম্যাচে ৮৫৯ রান করে দলকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন এই ওপেনার। সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেন, বিশ্বকাপের আগে খাদ্যে বিষক্রিয়ার প্রভাব তার প্রস্তুতিতে পড়েছে। কোচিং স্টাফের কাজ এখন তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়