শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত

আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কেবল ভারতীয়দের টানা ১২ জয়ের রেকর্ডই ভাঙেনি, বরং তাদের নেট রান রেটেও (-৩.৮০০) বাজেভাবে আঘাত লেগেছে। সুপার এইট পর্বে দলগুলোর পয়েন্ট সমান হয়ে গেলে এই রান রেটই শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

গতকাল রোববার গ্রুপ ওয়ানের ম্যাচে গত আসরের দুই ফাইনালিস্টের লড়াইয়ে পাত্তাই পায়নি শিরোপাধারীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৭ রান স্কোরবোর্ডে জমা করার পর ভারতকে ৭ বল বাকি থাকতে ১১১ রানে অলআউট করে দেয় প্রোটিয়ারা।

সেমিফাইনালে যেতে ভারতকে যা করতে হবে:

১. সুপার এইটের বাকি দুই ম্যাচেই জয় (সবচেয়ে নিরাপদ পথ)

ভারতকে তাদের পরবর্তী দুটি ম্যাচেই জিততে হবে— চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

যদি ভারত দুটি ম্যাচই জেতে, তবে সুপার এইটে তাদের পয়েন্ট হবে ৪। সাধারণত ৪ পয়েন্ট সেমিফাইনালের টিকিটের জন্য যথেষ্ট হয়, যদি না আরও দুটি দলও ৪ পয়েন্ট করে পেয়ে যায়। তেমনটি হলে ফয়সালা হবে রান রেটে। তাই ভারতকে কেবল জিতলেই হবে না, বরং বড় ব্যবধানে জিতে রান রেটও বাড়িয়ে নিতে হবে।

২. একটি ম্যাচে জয় (ঝুঁকিপূর্ণ পথ)

ভারত যদি বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জেতে, তবে তাদের ভাগ্য পুরোপুরি নির্ভর করবে অন্য দলের ওপর। দক্ষিণ আফ্রিকাকে তাদের বাকি সব ম্যাচে জিততে হবে এবং জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে কেবল একটি করে ম্যাচের বেশি জেতা যাবে না।

সেক্ষেত্রে প্রোটিয়ারা বাদে বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। তখন তাদের মধ্যে রান রেটের তুলনা করা হবে। কিন্তু বর্তমানে সূর্যকুমার যাদব-জসপ্রিত বুমরাহদের যে বাজে রান রেট, তা তাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়। বৃষ্টিতে কোনো ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

ভারতের সামনে সমীকরণ তাই এখন একদম পরিষ্কার— প্রথমত, বাকি দুটি ম্যাচই জিততে হবে; দ্বিতীয়ত, রান রেট ভালো করতে বড় ব্যবধানে জিততে হবে এবং তৃতীয়ত, অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করা চলবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়