শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সৌদি আরবেই থাকতে চাই’ : রোনালদো

ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শেষে আগের সপ্তাহেই মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফেরার ম্যাচে গোলের দেখাও পান তিনি। এবার জোড়া গোল করে দল ছাড়ার গুঞ্জনেরও ইতি টেনে পর্তুগিজ মহাতারকা জানালেন, সৌদি ফুটবলে তিনি ভালো আছেন।

শীতকালীন দলবদলের বাজারে নিজের দল আল নাসরের নিষ্ক্রিয়তার কারণে রোনালদো অসন্তুষ্ট ছিলেন বলে সংবাদমাধ্যমে খবর আসে।

বিশেষ করে, সৌদি আরবের সার্বভৌম বিনিয়োগ তহবিলের (পিআইএফ) নানা কার্যক্রমে তিনি বিরক্ত ও অসন্তুষ্ট বলেও জানা যায়। 

পিআইএফ আল নাসরসহ চারটি ক্লাবের ব্যবস্থাপনার দায়িত্বে আছে। রোনালদোর ক্লাবের মূল প্রতিদ্বন্দ্বী আল হিলালে বিনিয়োগ ক্রমেই বাড়াচ্ছে পিআইএফ এবং একের পর এক ফুটবলার কিনছে তারা। সেই অনুযায়ী আল নাসর বঞ্চিত হচ্ছে বলেই মনে করছিলেন পর্তুগিজ তারকা।

এ ছাড়া নিজেদের ক্লাব পরিচালনার নানা দিক নিয়েও প্রশ্ন ছিল তার।

এসব কারণেই নাকি সৌদি প্রো লিগে আল রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে খেলতে অস্বীকৃতি জানান রোনালদো। পুরো বিষয়টি বেশ ঘোলাটে হয়ে ওঠে। সেই সঙ্গে ছড়াতে থাকে নতুন নতুন গুঞ্জন।

রোনালদোর মেজর সকার লিগে (এমএলএস) যোগ দেওয়ার উড়ো খবরও আসতে থাকে।

তবে সেসব যে কেবলই গুঞ্জন ছিল, তা এবার পরিষ্কার করলেন রোনালদো। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘হ্যাঁ, আমি এখানে খুশি। যেমনটা আমি অনেকবার বলেছি, আমি সৌদি আরবের। এই দেশ আমাকে, আমার পরিবারকে ও আমার বন্ধুদের খুব ভালোভাবে স্বাগত জানিয়েছিল।

আমি এখানে ভালো আছি এবং এখানেই থাকতে চাই।’
পেশাদার ফুটবলে হাজার গোলের লক্ষ্যে এগিয়ে চলেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা এখন ৯৬৪টি।

এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ২০টি গোল করা রোনালদো আরো বললেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়া। আমরা এখন শীর্ষে। আমাদের কাজ ম্যাচ জেতা এবং প্রতিপক্ষকে চাপে রাখা। এরপর দেখা যাবে, কী হয়।’

২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আল নাসর। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল হিলাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়