শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের প‌রে আবারও ভারত ও পাকিস্তান মু‌খোমু‌খি!

স্পোর্টস ডেস্ক : চল‌তি বছর আবারও ভারত–পাকিস্তান মহারণের সম্ভাবনা তৈরি হয়েছে। এশিয়ার অন্যতম বড় ক্রীড়া আসর এশিয়ান গেমসে মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান। চলতি বছর সেপ্টেম্বর–অক্টোবরে জাপানের আইচি–নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সেখানে টি–টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অনুষ্ঠিত হওয়ার কথা।

শোনা যাচ্ছে, এশিয়ান গেমসে ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই পূর্ণ শক্তির দল পাঠাতে চলেছে। ২০২৬ সালে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে চতুর্থবারের জন্য।যদিও এশিয়ায় এই খেলাটির জনপ্রিয়তা বিপুল। প্রথমবার পদক ইভেন্ট হিসেবে ক্রিকেট অনুষ্ঠিত হয় গুয়াংঝুতে ২০১০ সালের এশিয়ান গেমসে। পরে ২০১৪ সালে ইনচনেও ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল।

২০১৮ সালে জাকার্তায় ক্রিকেট বাদ পড়লেও ২০২২ সালে ফেরানো হয় আবার এবং আন্তর্জাতিক মর্যাদাসহ কামব্যাক ঘটে ক্রিকেটের। প্রতিটি আসরেই পুরুষ ও মহিলা বিভাগে আলাদা প্রতিযোগিতা হয়েছে এবং সব ক্ষেত্রেই টি–টোয়েন্টি ফরম্যাট ব্যবহৃত হয়েছে।

ভারত এবার দুই বিভাগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে। ২০২৩ সালে হাংঝৌতে পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত।

পুরুষ বিভাগে আফগানিস্তান রুপো এবং মহিলা বিভাগে শ্রীলঙ্কা রুপো জেতে। আর বাংলাদেশ দুই বিভাগেই ব্রোঞ্জ পায়। এর আগে ২০১০ সালে পুরুষ বিভাগে বাংলাদেশ এবং মহিলা বিভাগে পাকিস্তান সোনা জিতেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়