শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ‌জিল‌্যান্ড সি‌রি‌জে দক্ষিণ আফ্রিকা দলে খেল‌বেন ৪ ভাই  

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরই অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের এই সিরিজ। 

শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পাঁচজন নতুন খেলোয়াড় নিয়ে দল ঘোষণা করেছে। নতুনদের মধ্যে রয়েছেন—কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, ইথান বশ ও এনকোবানি মকোএনা। জর্ডান হারমান হলেন রুবিন হারমানের ভাই, যিনি আগে থেকেই দলে রয়েছেন। আর ইথান বশ কারবিন বশের ছোট ভাই।

১৯ বছর বয়সী এনকোবানি মকোএনা ২০২৬ দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। তিনি পার্ল রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়েছেন, স্ট্রাইক রেট ১৪.৭৬।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড বলেন, এই সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হওয়ায় মূল দল বাড়ি ফিরবে। ফলে নতুনরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দেখানোর সুযোগ পাবে।

পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ১৫ মার্চ এবং শেষ হবে ২৫ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এই ট্যুরে থাকছেন না।

দক্ষিণ আফ্রিকা দল: কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডে, এনকোবানি মকোএনা, আন্দিলে সিমেলান, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন  ও জেসন স্মিথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়