শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার বিশ্বকা‌পের সুপার এইটে একটি কারণে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক : শ‌নিবার (২১ ফেব্রুয়া‌রি) থে‌কে পা‌কিস্তান ও নিউ‌জিল‌্যা‌ন্ডের ম‌্যাচ দি‌য়ে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের সুপার এইট শুরু হ‌লেও রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। তবে যে মাঠে খেলা হবে, সেই অহমদাবাদে তিনটি ম্যাচ খেলে ফেলেছে প্রোটিয়ারা। ভারত সেখানে খেলেছে মাত্র একটি ম্যাচ। অহমদাবাদের সঙ্গে বেশি পরিচিত থাকার কারণেই শনিবার দক্ষিণ আফ্রিকা এগিয়ে থেকে নামবে বলে মনে করেন পেসার করবিন বশ।

তিনি বলেছেন, অহমদাবাদে বেশ কিছু ম্যাচ খেলতে পেরে আমরা ভাগ্যবান। খুব ভাল অভিজ্ঞতা ছিল। আরও দুটো ম্যাচ সেই মাঠে খেলতে চলেছি। ওখানকার পরিস্থিতি আমরা ভালই জানি। সেই অনুযায়ীই ম্যাচের পরিকল্পনা সাজানো হবে। আপাতত ভারতের ক্রিকেটারদের জন্য ধরে ধরে পরিকল্পনা করা হবে। দল হিসাবে এ ভাবেই আমরা কাজ করি।

পরিকল্পনা থাকবে সূর্যকুমার যাদবের দলের প্রত্যেকের জন্য। ভারতের আলাদা কোনও ক্রিকেটারকে বেছে নিতে চাননি বশ। তাঁর মতে, প্রত্যেকেরই ক্ষমতা রয়েছে ম্যাচ জেতানোর। তিনি বলেছেন, “ওদের ব্যাটিং খুব আক্রমণাত্মক। তাই ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটাই দিতে হবে। প্রত্যেক ব্যাটারকে নিয়ে পরিকল্পনা করতে হবে। আলাদা করে কারও নাম বলতে চাই না।

কাগিসো রাবাডা, লুনগি এনগিডি এবং মার্কো জানসেনের সঙ্গে চতুর্থ পেসার হিসাবে খেলেন বশ। আমিরশাহির বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন। বশ মেনে নিয়েছেন, বিশ্বমানের পেসারদের পাশে খেলায় তাঁর নিজের অনেক উন্নতি হয়েছে। অনেক স্বাধীনতা নিয়ে বল করতে পারছেন।

বশের কথায়, অসাধারণ সব জোরে বোলারদের সঙ্গে একই দলে থাকা আলাদা সম্মানের। বিলাসিতার সঙ্গে দায়িত্বও থাকে। আমাদের গোটা বোলিং বিভাগের মান অনেক, অনেক উঁচুতে থাকবে। আমরা একে অপরের পাশে থাকি। একটা দল হিসাবে বল করি। আলাদা করে কোনও চাপ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়