শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মৌমাছির আক্রমণে মা‌ঠেই আম্পায়ারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার। আহত হয়েছেন আরও অনেকে; তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাণ হারানো আম্পায়ারের নাম মানিক গুপ্ত (৬৫)। দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বুধবার কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। ---- টি স্পোর্টস

ওই মুহূর্তে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যে যেদিকে পারে ছুটে নিরাপদ আশ্রয় নিতে থাকেন। তবে গুরুতরভাবে আহত হন মানিক গুপ্ত। 

প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় তিন দশক ধরে কানপুর ক্রিকেট অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন মানিক। স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বহু গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে কানপুরের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। তবে আহত আরও অনেকের মত আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি। 

ভারতের ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালে ত্রিভ্যান্ড্রামে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার এক দিনের ম্যাচ চলাকালেও মৌমাছির আক্রমণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেবার অনেকেই আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়