শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সরকারকে সময় দেওয়া প্রয়োজন: প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে তামিম ইকবাল

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। একই দিনে নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তামিম বলেন, 'এই সরকারকে সময় দিতে হবে কোনো কিছু দ্রুত হয়ে যায় না। রাইট পজিশনে রাইট মানুষ নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। সবার লাইফের সিকিউরিটিটা ফেরত আসবে সবকিছুর দিক থেকে। আমরা প্রায় দেড় বছর ধরে আশা করছিলাম যে একটা পলিটিক্যাল সরকার আসবে।'

'প্রত্যেকটা মানুষের যে আশা ওটা পূরণ করবেন। এটার সাথে আমি এটাও বিশ্বাস করি যে, এই সরকারকে সময় দিতে হবে। কোনো কিছু দ্রুত হয়ে যায় না, ভালো কিছু হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। আর আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে ওই সময়টাই দিবে। যে উনারা যেরকম বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে।'

'অবশ্যই স্পোর্টসের বিষয়ে আমার যেটা এক্সপেক্টেশন থাকবে যে, যেই মানুষ যে জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে দেওয়া। যারা ফুটবলের জন্য ভালো যারা অন্য যেকোনো স্পোর্টসের জন্য ভালো। ওনাদেরকে ওই রাইট পজিশনে রাইট মানুষ আনা খুব ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।'

'বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, আমি আশা করব যে যারা দায়িত্ব আছেন বা যারা দায়িত্ব পাবেন উনারা সঠিক কাজগুলোই করবেন। হতেই পারে যদি উনি পলিটিক্সের সাথে জড়িত থাকেন আর দীর্ঘ অনেক বছর ধরে যদি পলিটিক্স করেন আর ক্রীড়া নিয়ে যদি কাজ করেন। কেননা আমি মনে করি যে, স্পোর্টসম্যান হয়েছেন দেখে যে স্পোর্টস মিনিস্টার হইতে পারবেন না আমি তা মনে করি না। আমার কাছে মনে হয় যে যারা এই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন তাদের প্রত্যেক মানুষের উনি যদি ডিজার্ভিং হয়ে থাকে অবশ্যই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়