শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিরোনার কাছে হেরে গে‌লো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে'তে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর, লিগে জিরোনার কাছেও হেরেছে বা‌র্সেলোনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জিরোনার মাঠে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হলো না তাদের।

জিরা‌নোর মাঠে প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। প্রথম হাফে বাড়ানো সময়ে পেনাল্টি পেয়ে যায় তারা। তবে গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। বল পোস্টে মারেন স্প্যানিশ এই তারকা।----- সময়‌নিউজ

তবে লিড বার্সেলোনাই আগে পায়। ৫৯তম মিনিটে কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন কুবার্সি। কিন্তু সমতায় ফিরতে দেরি করেনি গিরোনা। ৬১তম মিনিটে ফরাসি তারকা লেমার স্বাগতিকদের সমতায় ফেরান।

৮৬তম মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান বেল্টরান জিরোনাকে লিড এনে দেন। সমতায় ফিরতে পারতো বার্সেলোনা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়েছিল বার্সেলোনা, তবে অফসাইডে ছিলেন লেভানডোভস্কি।

তার কিছুক্ষণ আগে জিরোনার এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন জোয়েল রোকা। তবে ১০ জনের জিরোনাকে হারাতে ব্যর্থ হয় বার্সেলোনা।  

ফলে লিগ টেবিলে শীর্ষে ফেরাও হলো না তাদের। আসরে চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়