শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

ম্যাচ বর্জন ইস্যু ও বৃষ্টির শঙ্কার পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। টসকে পাশ কাটিয়ে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নো হ্যান্ডশেক ইস্যু।

আরও একবার টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক সালমান ও সূর্যকুমার যাদব। এর সূত্রপাত হয়েছিল গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তিনবার মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কোনোবারই দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকপ্রিয় ম্যাচটি ঘিরেও তেমন কিছুর শঙ্কা ছিল; হলোও তাই।

টসের পর উপস্থাপকের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্ত জানান সালমান। উপস্থাপকের অন্যান্য প্রশ্নের উত্তরও দেন। সালমানের পর্ব শেষে উপস্থাপকের কাছে যাচ্ছিলেন সূর্য। পাশ কাটিয়ে যাওয়ার সময় কেউ কারও দিকে তাকাননি কিংবা হাতও মেলাননি। সে সময় গ্যালারিতে গর্জন শোনা যায় দুই দলের দর্শকদের।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বছরের এপ্রিলে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে নতুন করে তিক্ততা তৈরি হয়। মূলত তারই জেরে এশিয়া কাপে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি সূর্য। এর পক্ষে-বিপক্ষে কথা বলেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা। বিষয়টি নিয়ে এশিয়া কাপজুড়েই হয়েছে তুমুল বিতর্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাত না মিলিয়ে ভারত-পাকিস্তান অধিনায়ক সে বিতর্ককে যেন জিইয়ে রাখলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টসের সময় সালমান আলী আগার সঙ্গে সূর্যকুমার যাদবের হাত না মেলানোর সম্ভাবনাই বেশি। এই খবরই সত্যি হলো। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের মতে, ম্যাচে হাত মেলাতেই হবে, সেটা কোথাও লেখা নেই। বার্তা সংস্থা পিটিআইকে হরভজন বলেছিলেন, ‘এটা (হাত মেলানো না মেলানো) পুরোপুরি খেলোয়াড়দের ইচ্ছার বিষয়। কোথাও লেখা নেই যে ম্যাচের পর অবশ্যই হ্যান্ডশেক বা আলিঙ্গন করতে হবে। ম্যাচ খেলুক, পুরো শক্তি দিয়ে খেলুন। তারপর যদি মনে হয়, হ্যান্ডশেক বা আলিঙ্গন করা উচিত, তাহলে করবেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের দেখুন, তারা ম্যাচের পর একসঙ্গে বসে। ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়