শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খান কারাগারে দৃষ্টিশক্তি হারানোর পথে, সুচিকিৎসার আহ্বান ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনু‌সের

স্পোর্টস ডেস্ক : কারাবন্দি ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলার খবরে উদ্বেগ প্রকাশ করে তার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানালেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। পাকিস্তানের এই কিংবদন্তি অধিনায়কের যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার দাবি তুলেছেন দেশটির আরও অনেক সাবেক ক্রিকেটার।

৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান গত কয়েক মাস ধরে কারাগারে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে চোখের সংক্রমণের শিকার হওয়ায় তার দৃষ্টিশক্তির গুরুতর অবনতি ঘটেছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। ২০২৩ সালের আগস্টে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি একাধিক মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি ও তার সমর্থকরা বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে আসছেন।--- ডেই‌লি স্টার

ইমরানকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মেনে চলা কিংবদন্তি পেসার ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'আমাদের অধিনায়ক ইমরানের শারীরিক অসুস্থতার কথা শুনে মন ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে। আমি তার মানসিক শক্তি, দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।'

ওয়াসিমের ক্যারিয়ারে ইমরানের যেমন গভীর প্রভাব ছিল, তেমনি আরেক কিংবদন্তি পেসার ওয়াকারও একইভাবে তার অবদানের কথা স্মরণ করে একটি পোস্ট করেছেন। 

তিনি লিখেছেন, 'রাজনীতিকে পাশে সরিয়ে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়াক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং যার ক্যান্সার হাসপাতাল আমার মাসহ অসংখ্য মানুষের সেবায় নিয়োজিত, তিনি আজ স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি, যেন সময়মতো তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পাকিস্তানের আরও বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার ইমরানের সুচিকিৎসার দাবিতে সরব হয়েছেন। শোয়েব আখতার বলেছেন, 'তার দৃষ্টিশক্তি হারাতে থাকার খবরটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আশা করি, তিনি সর্বোচ্চ চিকিৎসা পাবেন।'

শহীদ আফ্রিদি চিকিৎসাসেবা পাওয়াকে ইমরানের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। আর রমিজ রাজা আহ্বান জানিয়েছেন ইমরানের প্রতি মানবিকতা প্রদর্শন করার জন্য। মোহাম্মদ হাফিজও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি তুলেছেন।

এই দাবির ঢেউ শুধু পাকিস্তানে ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজাও গত শুক্রবার পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়