শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বমঞ্চে। যদিও শুরুটা ভালো হয়নি ইতালির। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে দুর্দান্ত জয় পেয়েছে তারা। 

আগে ব্যাট করতে ইতালির বোলারদের তোপে ১২৩ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইতালি। বিশ্বমঞ্চে ইতালির এটি প্রথম জয়। --- ডেই‌লি ক্রিকেট

এদিন টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান ইতালির অধিনায়ক হ্যারি মানেটি। দ্বিতীয় ওভারেই সাফল্য পায় ইতালি। ১০ বলে ৫ রান করে ফেরেন কুশাল ভুরটেল। তিনে নামা রোহিত পৌডেলের সাথে ৪১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আসিফ শেখ। কিন্তু দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ২০ বলে ২০ রান করেছেন আসিফ, রোহিতের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান।

নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন আরিফ শেখ। ২৪ বলে খেলা ইনিংসটিতে ৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়াও ১১ বলে ১৮ রানের ক্যামিও খেলেছেন কারান কেসি।

ইতালির হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রিশান কালুগামাগে। ২ উইকেট নিতে বেন মানেটি খরচ করেছেন ৪ ওভারে মাত্র ৯ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাস্টিন মস্কা ও এন্থোনি মস্কা। নেপালের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তারা। দুজনেই ছিলেন বেশ আক্রমণাত্মক। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন জাস্টিন, ৩২ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন এন্থোনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়