শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ড জুটিতে সংযুক্ত আরব আমিরাতের বোলিং আক্রমণকে বিধ্বস্ত করে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

চেন্নাইয়ে মঙ্গলবার টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য মাত্র চার ওভারের বেশি হাতে রেখেই টপকে যান তারা। দুজনের অপরাজিত ১৭৫ রানের জুটি পুরুষদের টি–টুয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ। ---- অলআউট স্পোর্টস

আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলস জুটির ১৭০ রান।

আগে ব্যাট করে অধিনায়ক ওয়াসিম ও শরফুর ফিফটিতে ৬ উইকেট হারিয়ে আমিরাত তোলে ১৭৩ রান, যা তখন লড়াই করার মতো স্কোরই মনে হয়েছিল। কিন্তু সেই আশা দ্রুত মিলিয়ে যায়, যখন সাইফার্ট ও অ্যালেন নির্মম ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যান।

পাওয়ারপ্লেতেই নিউ জিল্যান্ড তোলে ৭৮ রান। সাইফার্ট ও অ্যালেন মাঠের চারদিকে বল পাঠিয়ে বোলারদের ওপর চড়াও হন। স্পিনার হায়দার আলি প্রথম দুই ওভারে মাত্র ৮ রান দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও পেসার মুহাম্মদ রোহিদ ও জুনায়েদ সিদ্দিকির লেন্থ বলগুলো নির্মমভাবে মারেন দুই ওপেনার।

২৩ বলে ফিফটি পূর্ণ করা সাইফার্ট শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৮৯ রান করেন। আফগানিস্তানের বিপক্ষে ৪২ বলে ৬৫ করার পর টুর্নামেন্টে দ্বিতীয় অর্ধশতক পেলেন তিনি। সমান তালে ব্যাট করে অ্যালেন ৫০ বলে করেন ৮৪, যার মধ্যে ছিল পাঁচটি ছক্কা। শেষে সাইফার্ট ছক্কা হাঁকিয়ে জয়ের কাজ শেষ করেন।


আগে টসে জিতে ব্যাট করতে নেমে আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪৫ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে দল আশা দেখেছিল।

জ্যাকব ডাফির শর্ট বল লং লেগে ক্যাচ তুলে ওপেনার আরিয়ানশ শর্মা দ্রুত আউট হলেও ওয়াসিম ও আলিশান শারাফু ৭৭ বলে ১০৭ রানের জুটি আমিরাতকে শক্ত ভিত এনে দেয়।

৪৭ বলে শারাফু ৫৫ রান করে বাউন্ডারির কাছে অসাধারণ ক্যাচে আউট হন। মার্ক চ্যাপম্যান লাফিয়ে বল ধরে বাউন্ডারির বাইরে যাওয়ার আগে সেটি গ্লেন ফিলিপসের হাতে ছুঁড়ে দেন।

৩৭ বলে ফিফটি পূর্ণ করেন ওয়াসিম। ফিলিপস ১৮তম ওভারে ২৭ রান দিলেও শেষ দিকে তিন উইকেট তুলে নিয়ে আমিরাতকে ১৭৩ রানে আটকে রাখে নিউ জিল্যান্ড।

শেষ পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপে আমিরাতের সর্বোচ্চ স্কোরও নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট হয়নি।

শনিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড, আর শুক্রবার দিল্লিতে কানাডার মুখোমুখি হবে আমিরাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়