শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২৪৫ কোটি রুপিতে বিক্রি হলো পিএসএলের দল মুলতান সুলতানস, নতুন নাম রাওয়ালপিন্ডি

স্পোর্টস ডেস্ক : রেকর্ড মূল্যে বিক্রি হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান। ২৪৫ কোটি কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনেছে মিডিয়া, প্রযুক্তি ও আর্থিক খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস।

সোমবার (৯ ফেব্রুয়া‌রি)  লাহোরে হয়েছে নিলাম। যেখানে রেকর্ড পরিমাণ রুপিতে দশ বছরের জন্য মুলতানের মালিকানা পেয়েছে ওয়ালি টেকনোলজিস। -- ডেই‌লি ক্রিকেট

দল কেনার পরেই চমক উপহার দিয়েছেন নতুন মালিকপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, তারা মুলতানের নাম পরিবর্তন করতে চান। তিনি বলেন, ‘আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডির দিকেই যাচ্ছি!

রেকর্ড মূল্যে মুলতান ফ্র্যাঞ্চাইজিটি কেনায় ওয়ালি টেকনোলজিসকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। সেই সাথে দলটি গঠনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নাজাম শেঠির কথাও দৃঢ়ভাবে স্মরণ করেছেন তিনি।

নাকভি বলেন, ‘মুলতান সুলতানস নাজাম শেঠি সাহেবের হাত ধরে তৈরী হয়েছিল। যিনি এই যাত্রার সূচনা করেছিলেন, আজি তিনি আমাদের সঙ্গে আছেন। এটা আমাদের জন্য দারুণ আনন্দের।

এর আগে নিলামে উঠেছিল শিয়ালকোট ও হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। আগামী ১১ ফেব্রুয়ারী হবে পিএসএলের নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়