শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোট সমস্যা থাক‌লেও বিশ্বকাপে লড়াই করতে পারবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : চোটে বিধ্বস্ত অস্ট্রেলিয়া তাদের প্রধান দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে ছাড়াই টি–টুয়েন্টি বিশ্বকাপে নামছে। তবু দলটির দুর্বল হয়ে পড়া বোলিং আক্রমণও দেশকে শিরোপা এনে দিতে পারে বলে বিশ্বাস নাথান এলিসের।

পিঠের চোটে সরে দাঁড়িয়েছেন কামিন্স। আর অ্যাকিলিস ও হ্যামস্ট্রিং চোটে ভুগে পুরোপুরি ফিট হতে না পারায় ছিটকে গেছেন হ্যাজলউড।

এর আগে মিচেল স্টার্ক এই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় বিশ্বকাপে নিজেদের শীর্ষ তিন পেসারকেই পাচ্ছে না অস্ট্রেলিয়া। --- অলআউট স্পোর্টস

জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশিসকে নিয়ে গড়া পেস আক্রমণের নেতৃত্বে থাকা এলিস বলেন, অভিজ্ঞদের অভাব নতুন ত্রয়ী মিলে সামলে দিতে পারবেন।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “গত ১৮-২৪ মাস আমরা একসঙ্গে খেলেছি, যখন ‘বিগ থ্রি’ টেস্ট ক্রিকেটে ব্যস্ত থাকায় নিয়মিত খেলেনি। আমার মনে হয় আমরা একসঙ্গে সত্যিই খুব ভালোভাবে কাজ করি।

আমাদের সবার দক্ষতা আলাদা, আর ম্যাচের বিভিন্ন সময়ে আমরা দারুণভাবে একসঙ্গে মানিয়ে নিতে পারি। হফ (হ্যাজলউড) আর ‘কামো’ (কামিন্স) ছাড়া স্কোয়াডও শক্তিশালী।

বুধবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ অনুশীলন ছাড়াই খেলতে নামবেন এলিস। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে বল করতে গিয়ে হ্যামস্ট্রিং টান লেগেছিল তার। তার অনুপস্থিতিতে প্রস্তুতি সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া।

এলিসকে সাধারণত ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলার হিসেবে ব্যবহার করা হয়, পাওয়ারপ্লেতে নয়। তবে হ্যাজলউড না থাকায় তার ভূমিকা বদলাতে পারে বলেও স্বীকার করেন তিনি।

“প্রতিটি ম্যাচ ও কন্ডিশন অনুযায়ী মানিয়ে নিতে হবে। বিশ্বের সেরা সাদা বলের বোলারদের একজন ‘হফ’ না থাকায় অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়