শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়েছিল জিম্বাবুয়ে। তবে এবার ঠিকই সুযোগ পেয়েছে সিকান্দার রাজার দল। আর ৪ বছর পর বিশ্বকাপে এসে জয় দিয়েই শুরুটা করলো তারা। ওমানকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে।

আগে ব্যাট করে ১০৩ রানে গুটিয়ে যায় ওমান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। --- ডেই‌লি ক্রিকেট

কলম্বোতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজা। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজরাবানি ও ব্রাড ইভান্সরা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ভুল করেননি। অল্পের মধ্যেই ওমানকে আটকে দেয় তারা।

ওমানের প্রথম ৬ ব্যাটারের সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। এর মধ্যে হাম্মাদ মির্জা ও কারান সোনাভালে রানের খাতা খুলতেই পারেননি। ওমানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন ভিনায়াক শুকলা। এছাড়াও ২৫ রান এসেছে সুফিয়ান মাহমুদের ব্যাট থেকে। তবে তিনি বল খেলেছেন ৩৯টি।

জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজরাবানি ও ব্রাড ইভান্স।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেন মারুমানি ও ব্রায়ান বেনেট। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুজনেই। ১১ বলে ৫ বাউন্ডারিতে ২১ রান করা মারুমানিকে ফিরিয়ে ওমানকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সুফিয়ান মেহমুদ।

তিনে নামা ডিয়ন মেয়ার্স রানের খাতা খোলার আগেই ফিরেছেন। তবে চারে নামা ব্রেন্ডন টেইলরকে নিয়ে পাল্টা আক্রমণ চালান বেনেট। 

দুজনের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন টেইলর। ৩০ বলে তার ব্যাট থেকে এসেছে ৩১ রান। দলের জয় নিয়েই ফিরেছেন বেনেট। ৩৬ বলে ৭ চারে ৭ চারে ৪৮ রান করে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ের এ ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়