শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের ঘাম ঝরা‌নো জয় 

স্পোর্টস ডেস্ক : জ‌য়ের ব‌্যবধান ২-০ গো‌লে হ‌লেও এ‌টি অর্জন কর‌তে রিয়াল মা‌দ্রিদ‌কে অ‌নেক চড়াই উতরাই পার হ‌তে হ‌য়ে‌ছে। নিষেধাজ্ঞা ও চোটের কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারেননি ভিনিসিউস, রদ্রিগো এবং বেলিংহ্যাম। ফলে এমবাপ্পের উপর চাপটা ছিল একটু বেশি।

প্রথম হাফে রিয়ালের খেলায় তেমন গতি ছিল না। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় তারা। প্রথমে উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না তারা। ৬৫তম মিনিটে ডেডলক ভাঙে রিয়াল। ৬৫তম মিনিটে ডিন হাউসেনের পাস পেয়ে, ভ্যালেন্সিয়ার এক ফুটবলারকে কাটিয়ে নিচ দিয়ে শটে গোল করেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ক্যারেরাস।

কিছুক্ষণ পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিক ভ্যালেন্সিয়া। তবে লুকাস বেল্টরানের শট পোস্টে লেগে চলে যায়। ৮২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে ভাগ্য সহায় হয়নি।

অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পান তিনি। পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি এমবাপ্পের ২৩তম গোল।

২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়