শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি-বিসিবি সমঝোতা: ক্ষতিপূরণসহ ৩টি বড় সুবিধা পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা রোববার শেষ হয়েছে। এই আলোচনায় বড় লাভবান হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম। জিও টিভি জানিয়েছে, ক্ষতিপূরণসহ বিসিবিকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি। 

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে এবারের বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই পরিস্থিতিতে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে বসে। আসছে ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ যদি আদতেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির। 

মূলত এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই ম্যাচটা আয়োজনে মরিয়া হয়ে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সে উদ্দেশে গতকাল রোববার বিকালে লাহোরে পিসিবি ও বিসিবিকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে আইসিসি। 

সূত্র অনুযায়ী, এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক চেষ্টা করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অভিযোগগুলো তুলেছিল, আইসিসি সেগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। সূত্র বলছে, বাংলাদেশের অভিযোগ এবং অতীতের যেসব অবিচার তারা মনে করে, সেগুলো সমাধানে একটি ফর্মুলা তৈরি হয়েছে। 

আর সেই ফর্মূলা মোতাবেক বাংলাদেশকে ৩টি সুবিধা দেবে আইসিসি। প্রথমত বিশ্বকাপে না খেলায় ক্ষতিপূরণ পাবে বিসিবি। সঙ্গে বিশ্বকাপের লভ্যাংশও পাবে বাংলাদেশ। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে– আগামীতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া। 

বৈঠকে মূল আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে। তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। আর সেখান থেকেই এই সিদ্ধান্ত বেরিয়ে এসেছে।

সূত্র আরও জানিয়েছে, আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ছেড়ে যান। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।

সমঝোতার একটি কাঠামোতে একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার দুপুরে আবার যোগাযোগ হতে পারে। এরপর প্রক্রিয়া আরও এগোবে বলে জানা গেছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়