শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই প্রস্তাব মানেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।

এই সিদ্ধান্তের পর পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসছে আইসিসি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল রাত ১টায় লাহোরের উদ্দেশে ঢাকা ছাড়েন। বৈঠকে অংশ নিতেই তার এই সফর। জরুরি এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে আজ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আর্থিক স্বার্থ অনেক বড়। এ কারণেই দ্রুত সমাধান চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ধারণা করা হচ্ছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, তাহলে আইসিসির ক্ষতি হতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি। মূলত সে কারণেই এই ম্যাচটা যে কোনো মূল্যে মাঠে গড়াতে চায় আইসিসি, এমন মরিয়া উদ্যোগের নেপথ্যেও আছে সে কারণই।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়