শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৯ জনের রায়ো ভায়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার ১ পয়েন্টে নামিয়ে এনেছে আলভারো আরবেলোয়ার দল।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে পয়েন্ট তালিকার নিচের দিকের দল ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল।

ম্যাচের দশম মিনিটে মিডফিল্ডার জুড বেলিংহ্যাম চোট পেয়ে মাঠ ছাড়লে ধাক্কা খায় স্বাগতিকরা। এর পাঁচ মিনিট পর রিয়ালকে এগিয়ে দেন ভিনিসুস জুনিয়র। লিগে ব্রাজিলিয়ান তারকার সবশেষ গোল এসেছিল প্রায় চার মাস আগে, গত ৪ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে। ক্লাবের হয়ে চলতি আসরে তার মোট গোল এখন ছয়টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল আটটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে বসে রিয়াল। ৬৪তম মিনিটে আবার গোল খেতে বসেছিল তারা। তবে এ যাত্রায় দলকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

৮০তম মিনিটে দানি সেবাইয়োসকে ফাউল করে পাথে সিস সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়োকানো।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের দশম মিনিটে গোল পায় রিয়াল। ব্রাহিম দিয়াস প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল তারা। সেটি কাজে লাগিয়ে এমবাপ্পে এবারের লিগে তার গোলসংখ্যা নিয়ে যান ২২টিতে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এরপরও খেলা বেশ কিছুক্ষণ চলে। শেষ বাঁশি বাজার আগের মিনিটে সাইডলাইনের বাইরে রদ্রিগোকে ধাক্কা মেরে জোসেপ মারিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ৯ জনের দলে পরিণন হয় সফরকারীরা।
২২ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়