শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এল‌চে‌কে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : নব্বই মি‌নি‌টের ম‌্যা‌চে নিরঙ্কুশ সময় আক্রমণের ঝড় বইয়ে দেয় বার্সেলোনা। এলচেকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল ‌কোচ হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।

শুরুতে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান আলভারো রদ্রিগেস। প্রথমার্ধেই ফেররান তরেসের গোলে সফরকারীরা আবার এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড।

২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ৩০টি, যার আটটি ছিল লক্ষ্যে। আর এলচের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়