শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব‌্যাংকক থে‌কে দেশে ফিরলো ফুটসাল জয়ী নারী দল

স্পোর্টস ডেস্ক : ব্যাংককে সাফ নারী ফুটসালের এবারের আসরটি প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল। প্রথম আসরে বাজিমাত করে বাংলাদেশ। লিগ পদ্ধতির টুর্নামেন্টে ভুটান বাদে বাকি ৫ প্রতিপক্ষকেই হারের স্বাদ দেয় সাবিনা খাতুন-কৃষ্ণারা। ভুটানের সঙ্গে ড্র করে ৩-৩ গোলে।

৪ জয় ও এক ড্র নিয়ে আসরের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ২৫ জানুয়ারির ওই ম্যাচে মালদ্বীপকে তারা উড়িয়ে দেয় ১৪-২ গোলে। চ্যাম্পিয়ন হওয়া দলটি ৬ ম্যাচে অর্জন করে ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ৬ ম্যাচে পয়েন্ট ১২।

ঐতিহাসিক এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে নারীদের দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নের গৌরব নিয়ে দেশে ফেরা ফুটসাল দলকে খোলা বাসে উঠিয়ে ঘোরানো হবে।

বাফুফে জানিয়েছে, খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদ্‌যাপন উপলক্ষ্যে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়