শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার সহজ জয়

স্পোর্টস ডেস্ক : শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। স্লাভিয়া প্রাহাকে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলার আশা জিইয়ে রাখল হান্সি ফ্লিকের দল বা‌র্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ৪-২ গোলে জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ফের্মিন লোপেস। একটু পরই রবের্ত লেভানদোভস্কির আত্মঘাতী গোলে স্কোর হয়ে যায় সমান। দ্বিতীয়ার্ধে দানি ওলমো দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। -- বি‌ডি‌নিউজ

স্প্যানিশ সুপার কাপ জয়সহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর, গত রোববার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।

সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। তাদের ওপরের তিন দল ও নিচের চার দলেরও সমান ১৩ পয়েন্ট করে। প্রথম পর্বে বাকি আর এক রাউন্ড।

৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের সঙ্গে জায়গা করে নিতে।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়