শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার?

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কারা জায়গা পেলেন, কারা ছিটকে গেলেন, তা জানা যাবে কয়েকদিন পরেই। ব্রাজিল একটা প্রশ্নের সামনেই বারংবার। নেইমার কি বিশ্বকাপের দলে জায়গা পাবেন? 

চোটের লাল চোখ দেখা নেইমার সুখবরের অপেক্ষায় একথা বলাই বাহুল্য। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়েছেন চোটের জন্যই। স্যান্টোসে ফিরেও চোট তাঁর পিছু ছাড়েনি। চোটের জন্য নেইমার আগের ছন্দে ধরা দেননি। চোট পেয়েছেন, অস্ত্রোপচার করেছেন। 

আবার মাঠে ফেরার অপেক্ষা করছেন। ব্রাজিলের জার্সিতে তিনি খেলতে চান। তারকা ফুটবলার মনে করেন, ব্রাজিল এবার হেক্সা জিতবে। ----- আজকাল

নেইমারকে নিয়ে মন্তব্য করেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। কিন্তু নেইমার স্বয়ং কী বলছেন? তারকা ফুটবলার বলেছেন, ''২০২৬ সালের শুরুটা ভালই হয়েছে। আমাদের সবার নজরে এখন জুন-জুলাই। ঈশ্বর সহায় হলে সব ঠিকঠাক হবে। ব্রাজিলও চ্যাম্পিয়ন হবে।

বিশ্বকাপের দলে কি নেইমার জায়গা পাবেন? সেটাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। পুরোদস্তুর ফিট হতে হবে তাঁকে। সেই সঙ্গে অ্যানচেলোত্তির আস্থা অর্জন করতে হবে। 

২০২৩ সালে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল নেইমারকে। তার পরে অনেক জল গড়িয়ে গিয়েছে আমাজন দিয়ে। অ্যানচেলোত্তি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের জন্য তিনি নাম দেখে খেলোয়াড় নেবেন না ব্রাজিল দলে। 

নেইমারের সামনে সুযোগ খুব বেশি নেই। তাঁকে প্রমাণ করতে হবে। সেই সঙ্গে অ্যানচেলোত্তিকে খুশি করতে হবে। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য নেইমারের পরীক্ষাটা খুবই কঠিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়