শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ ক্লাব রিয়াল মা‌দ্রিদে ফেরার গুঞ্জণ নিয়ে প্রকাশ্যে মরিনহো

স্পোর্টস ডেস্ক : তার কোচিং ক্যারিয়ার দীর্ঘ। প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি’আ— সবমিলিয়ে এখন পর্যন্ত ১০টি ক্লাবের ড্রেসিংরুম শেয়ার করেছেন। এরমধ্যে রিয়াল মাদ্রিদ, চেলসি, ইন্তার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড উল্লেখযোগ্য। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর গন্তব্য এখন পর্তুগালের জায়ান্ট ক্লাব বেনফিকা।

দুই দুই চার মিলিয়ে বেনফিকাতে ৬২ বছর বয়সী মরিনহো। বলা হচ্ছে, ‘স্পেশাল ওয়ান’ বিশেষ এক লক্ষ্য নিয়েই নিজ দেশ পর্তুগালে। সহসা জাতীয় দলে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোদের গুরু রবের্ত মার্তিনেজ ২০২৫-২৬ মৌসুম শেষে বিদায় নেবেন। সে জায়গা পূরণ করবেন মরিনহো। ---- টি স্পোর্টস

পর্তুগাল ও ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর সূত্র অবশ্য অযৌক্তিক কিছু বলেনি। তবে গন্তব্য অন্যদিকে ছুটলে, অবাক হয় সবাই। রিয়াল মাদ্রিদ থেকে জাবি আলোনসোর বিদায়ের পর ঘুরে ফিরে নাম আসে কার্লো আনচেলত্তি ও মরিনহোর নাম। চাউর হয়—ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে এ নিয়ে কথা এগিয়ে রেখেছেন বেনফিকা কোচ। অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মরিনহো। 

সম্প্রতি একটি টিভি চ্যানেলকে তিনি বলেছেন, “আমাকে নিয়ে ‘সোপ অপেরা’ গুজবে ভরসা করবেন না। কিছু সোপ অপেরা ভালোই থাকে, কিন্তু অনেক দীর্ঘ হয়। যদি এক বা দুই পর্ব মিস করেন, তাহলে পুরো গল্প হারিয়ে যায়। আমার ওপর ভরসা করবেন না, কারণ আমি সোপ অপেরা দেখি না।”

‘সোপ অপেরা’ মূলত আমেরিকার তৈরি করা ধারাবাহিক নাটকের ধরন। যা প্রায়ই পরিবার, সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়। সোপ অপেরার উদাহরণ দিয়ে মরিনহো বুঝাতে চেয়েছেন, তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব।

রিয়াল মাদ্রিদের ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত থেকেছেন মরিনহো। এসময় লা লিগা, কোপা দেল রে ও সুপার সুপার জিতেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব। রিয়াল মাদ্রিদ থেকে প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়