শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জয়ে ফিরতে ‘পূর্ণ শক্তিতে’ মা‌ঠে নামছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : আর ছাড় নয়, এবার পূর্ণ শ‌ক্তি নি‌য়ে লড়াই‌য়ে নাম‌বে রিয়াল মা‌দ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোয় বিব্রতকর হারের ম্যাচে নিয়মিতদের অনেককে বিশ্রামে রেখেছিলেন আলভারো আরবেলোয়া। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে খেলতে প্রস্তুত সবাইকে দলে ফিরিয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ।

গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপরই চাকরি হারান কোচ শাবি আলোন্সো। পরে দায়িত্ব পান আরবেলোয়া; কিন্তু তার শুরুটা হয় আরও বাজে। গত বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষেও একই স্কোরলাইনে ধরাশায়ী হয় ইউরোপের সফলতম দলটি। ---- বি‌ডি‌নিউজ

আলবাসেতের বিপক্ষে নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি, কিলিয়ান এমবাপে, রদ্রিগোদের বিশ্রাম দেওয়া হয়।

ফরাসি ফরোয়ার্ড এমবাপে অবশ্য হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন। তবু্ও বার্সেলোনার বিপক্ষে ওই ফাইনালে তাকে শেষ দিকে বদলি নামানো হয়েছিল।

লা লিগায় আজ শনিবার (১৭ জানুয়া‌রী) লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় শনিবার সন্ধায় সাতটায় শুরু হবে ম্যাচটি।

আগের দিন সংবাদ সম্মেলনে আরবেলোয়া জানালেন, এমবাপে এখন আগের চেয়ে ভালো আছেন এবং স্কোয়াডে থাকবেন। পরে স্কোয়াডে তার কথার প্রতিফলন দেখা যায়।

এদের মিলিতাও, ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, ফেরলঁদ মঁদিরা অবশ্য চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। আর রদ্রিগোর ফিটনেসের ঘাটতির কথা জানিয়েছেন কোচ। তিনিও আসছে ম্যাচের স্কোয়াডে নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়