শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনা দুই গো‌লে জিত‌লেও দুর্বল প্রতিপ‌ক্ষের স‌ঙ্গে তা‌দের লড়াই কর‌তে হ‌য়েছে। ম‌্যা‌চে প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর ভালো খেলল বার্সেলোনা। ফেররান তরেস দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ কিকে গোল করলেন লামিনে ইয়ামাল। রেসিং সান্তান্দেরকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল।

দ্বিতীয় স্তরের দল রেসিংয়ের মাঠে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোয় ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। --- বি‌ডি‌নিউজ

রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের তিন দিন পর মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল কাতালান দলটি।

পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। রেসিংয়ের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল।

স্টেডিয়ামের চারপাশের নিরাপত্তাজনিত কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে। সুপার কাপ জয়ী বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় রেসিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়