শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : নিরঙ্কুশ আ‌ধিপত‌্য বিস্তার ক‌রে ইং‌লিশ লিগ কা‌পের দ্বিতীয় সে‌মিফাইনা‌লের প্রথম লে‌গে চেল‌সি‌কে ৩-২ গো‌লে হা‌রি‌য়ে দেয় আ‌র্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে বলের নিয়ন্ত্রণ চেলসির পায়ে থাকলেও, আক্রমণে 

এগিয়ে ছিল আর্সেনাল। প্রথম গোল পেতে তাদের বেশি দেরি করতে হয়নি। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোল আদায় করে নেয় আর্সেনাল। রাইসের কর্নার থেকে হেডে গোল করেন বেন ওয়াইট। প্রথম হাফে আর কোনো গোল হয়নি।

ম্যাচের ৪৯তম মিনিটে আবারও গোল পায় গানাররা। আর্সেনালকে দ্বিতীয় গোলের স্বাদ দেন ভিক্টর গিয়োকোরেস। চেলসির গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান তিনি। বল পেয়েই তা জালে জড়ান সুইডিশ এই স্ট্রাইকার।

৫৭ মিনিটে এক গোল শোধ দেয় চেলসি। নেটোর পাস থেকে গোল করেন গারনাচো। ৭১তম মিনিটে আর্সেনালের মিডফিল্ডার জুবারমেন্ডি গোল করলে আবারও দুই গোলে লিড পেয়ে যায় সফরকারীরা। তবে শেষ দিকে আবারও গারনাচো গোল করলে ব্যবধান কমায় চেলসি।

ম্যাচটি চেলসি ৩-২ ব্যবধানে হারে। তবে আগামী ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে তাদের সুযোগ থাকছে জয় পেয়ে ফাইনালের টিকিট কাতার। অপরদিকে, চেলসির মাঠে এগিয়ে থাকায় ঘরের মাঠে সুবিধাজনক অবস্থায় থাকবে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়