শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ ঢাকায় আসছেন গিলবার্তো সিলভা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার ১৪৮ দিন আগে সোনালি ট্রফি একদিনের ঝটিকা সফরে ঢাকা আসছে আজ। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসাবে আজ সকালে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আসছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। যিনি আর্সেনালের সাবেক খেলোয়াড়।

বিমানবন্দরে অভ্যর্থনা
সংক্ষিপ্ত সফরে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান বুধবার সকালে পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ট্রফি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া পাহারায় ট্রফি নিয়ে যাওয়া হবে হোটেল র‌্যাডিসন ব্লু’তে। তবে সাধারণ দর্শকদের আশা এবারও পূরণ হচ্ছে না। ২০২২ সালের মতো কনসার্ট বা কোনো প্রদর্শনী হবে না। শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

বাফুফে ‘অসহায়’
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন অনুষ্ঠানে থাকতে পারেন বলে সূত্রে জানা গেছে। তবে ঘরোয়া লিগের খেলা চলায় নারী বা পুরুষ অন্য ফুটবলারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘খেলোয়াড়দের থাকার বিষয়টি আমরা (বাফুফে) নিশ্চিত নই। আমাদের বলা হয়েছে ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। এরপর হয়তো বাফুফে এবং অতিথিদের জন্য আধা ঘণ্টা বা এক ঘণ্টার একটা সেশন থাকতে পারে। তারা আয়োজনটা খুবই সংক্ষিপ্ত করছে, এর বেশি কিছু নয়।’ নারী ফুটবলাররা থাকবেন কি? এমন প্রশ্নে হতাশ তিনি। বলেন, ‘না ভাই, ওটাও নিশ্চিত না। খেলোয়াড়রা এখন যার যার ক্লাবে। তারা যদি ক্যাম্পে থাকত, আমরা সবাইকে নিয়ে যেতাম। এখন সবাই ক্লাবে। ক্লাব ছাড়বে কি না, সেটা ওদের বিষয়। তবে শেষ মুহূর্তে হয়তো পরিবর্তন হতেও পারে।’

ইতিহাসের সাক্ষী ঢাকা
সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এবার ট্রফি ৭৫ দেশ ঘুরবে। এ বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের বিশাল বিশ্বকাপের আগে এই বিশ্বভ্রমণ। ঢাকায় মাত্র একদিনের ঝটিকা সফর শেষে আজ রাতে ট্রফি উড়াল দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে। বিশ্বমঞ্চে বাংলাদেশ হয়তো নেই, লাল-সবুজের জার্সি হয়তো এখনই সেখানে দেখা যাবে না; কিন্তু ট্রফিটা হাতের নাগালে পাওয়ার রোমাঞ্চটুকুইবা কম কিসে! ফুটবলকে ভালোবেসে যে জাতি নির্ঘুম রাত কাটায়, তাদের জন্য ট্রফির এক ঝলকই অনেক বড় পাওয়া।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়