শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ

স্পোর্টস ডেস্ক : স্প‌্যা‌নিশ সুপার কা‌পে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর পর এটিকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে আখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। একই সঙ্গে দ্রুত এই হারকে ভুলে শিষ্যদের সামনের দিকে এগুতে বলেছেন তিনি।

রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। --- অলআউট স্পোর্টস

টুর্নামেন্টে এটি কাতালান ক্লাবটির রেকর্ড ১৬তম শিরোপা। গত মৌসুমেও রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ম্যাচ শেষে আলোনসো বলেন, “আমাদের এটা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। আমাদের খেলা প্রতিযোগিতাগুলোর মধ্যে এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। আমাদের সামনের দিকে তাকাতে হবে। খেলোয়াড়দের চোট থেকে ফিরে পেতে হবে, নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে হবে এবং এগিয়ে যেতে হবে।

৭৬তম মিনিটে গার্সিয়ার বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। হাঁটুর চোটের কারণে প্রথমে সুপার কাপের দলে না থাকলেও ফাইনালের আগে ফরাসি এই তারকা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।

২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে খেলানো প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, “কিলিয়ান শুরু থেকে খেলার জন্য ফিট ছিল না। তাকে বদলি হিসেবে খেলানোটা তার জন্য ভালো ছিল এবং আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম।… চোটগুলো আমাদের ভোগাচ্ছে। এগুলো আমাদের স্থিতিশীলতা খুঁজে পেতে বাধা দিচ্ছে।”

এদিন রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ পর গোলের দেখা পান ভিনিসুস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আলোনসো বলেন, “ভিনি দারুণ একটা ম্যাচ খেলেছে। সে বিপজ্জনক ছিল এবং গোলটা অসাধারণ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়