শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাতে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনা‌লে বা‌র্সেলোনা ও রিয়াল ম‌াদ্রিদ মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের জন্য আজ রাতটা হতে যাচ্ছে রোমাঞ্চের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

বার্সার রেকর্ড ১৬ আর রিয়াল লড়াই ১৪তম শিরোপার। এল ক্লাসিকোর এ মহা উত্তাপ দেখতে উদগ্রীব বিশ্বব্যাপী ফুটবল প্রেমীরা। কখন, কোথায় এবং কীভাবে দেখা যা‌বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই? ----- সময়‌নিইজ

সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোববার (১১ জানুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। বাংলাদেশ ও ভারতের কোনো টিভি চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না। তবে ফ্যানকোড অ্যাপসের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্ট টিভিতে উপভোগ করা যাবে ম্যাচটি।

পৃথিবীর অন্যান্য অঞ্চলের ফুটবলপ্রেমীরা কীভাবে ম্যাচটি উপভোগ করবেন -

ইউরোপ
যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় TNT Sports সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। স্পেনে স্থানীয় সময় রাত ৮টায় Movistar ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ফ্রান্স থেকে স্থানীয় সময় রাত ৮টায় L’Équipe চ্যানেলের মাধ্যমে সরাসরি ম্যাচটি উপভোগ করা যাবে।
একই সময় ইতালিতে Cronache, নেদারল্যান্ডসে Ziggo, জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে Sportdigital  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। তুর্কিতে রাত ১০টায় ম্যাচটি সম্প্রচার করবে TRT।

আমেরিকা
 
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় সকাল ১১টায় ও নিউ ইয়র্কে দুপুর ২টায় ESPN চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচটি। কানাডার ভ্যানকুভারে সকাল ১১টায় আর মন্ট্রিলে দুপুর ২টায় একই চ্যানেলে ম্যাচটি উপভোগ করা যাবে। ব্রাজিল থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ম্যাচটি দেখা যাবে ESPN চ্যানেলে।
 
আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতে ম্যাচটি সম্প্রচার করবে Flow Sports, Flow TV, WIN, SERVISKY, AMERICA TV, MERIDIANO TV।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য --
উত্তর আফ্রিকার দেশগুলোতে এল ক্লাসিকো সম্প্রচার করবে Thmanyah।  আর সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, ক্যামেরন ও জাম্বিয়ার মধ্যে আফ্রিকার দেশগুলোতে ম্যাচটি সম্প্রচার করবে Startimes World Football, SPORTY।
 
আরব দেশগুলো এবং ইরানেও খেলাটি দেখাবে Thmanyah।
 
এশিয়া -
চীন, কোরিয়া, জাপান বিভিন্ন স্থানীয় ওটিটির মাধ্যমে দেখতে পারবে।
টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাতালানদের সামনে রেকর্ড ১৬ বার শিরোপা জয়ের বড় মিশন আর লস ব্লাঙ্কোদের জন্য ১৪বারের মতো ট্রফি জয়ের লক্ষ্য। মর্যাদার এল ক্লাসিকোতে জিতবে কে? সে অপেক্ষায় ক্ষন গুনছে পুরো বিশ্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়