শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউ‌নি‌খের বিস্ময় বালক লেনার্ট কার্ল স্ব‌প্নের ক্লাব রিয়াল মা‌দ্রিদে খেল‌তে চান

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগা চ‍্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে দারুণ ফুটবল উপহার দেওয়া লেনার্ট কার্ল খেলতে চান ২০২৬ বিশ্বকাপে। 

১৭ বছর বয়সী জার্মান অ‍্যাটাকিং মিডফিল্ডার মনের কোণে বুনছেন আরেকটি স্বপ্ন। ক‍্যারিয়ারের কোনো একটা পর্যায়ে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদের অংশ হতে চান তিনি।

চলতি মৌসুমে ইতিহাস গড়েছেন কার্ল। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সে গোল ও অ‍্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি। ---- বি‌ডি‌নিউজ

ক্লাবের হয়ে চ‍্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তিও তারই। বায়ার্ন সমর্থকদের একটি আয়োজনে তিনি বললেন, কোনো এক পর্যায়ে তিনি খেলতে চান স্বপ্নের ক্লাব রিয়ালে।

এফসি বায়ার্ন খুব বড় একটি ক্লাব। এখানে খেলা স্বপ্নের মতো। তবে একটা পর্যায়ে আমি অবশ‍্যই রিয়াল মাদ্রিদে যেতে চাই। এটা আমার স্বপ্নের ক্লাব। তবে ব‍্যাপারটা আমাদের মধ‍্যেই থাকুক।

১২ বছর বয়সে বায়ার্নে যোগ দেন কার্ল। এর আগে কিছু দিন ছিলেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টেও। চলতি বছর তার চাওয়া, বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করা।

“আগে আমাদের ভালো খেলতে হবে, এরপর দেখা যাবে। ১৭ বছর বয়সে বিশ্বকাপে খেলতে পারা হবে বিশেষ কিছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়