শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান কোচ আমোরিমকে বরখাস্ত করলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : চাকরীর বয়স মাত্র ১৪ মাস। এরই ম‌ধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সময়ে মাঠের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমোরিমের মতপার্থক্য চরমে পৌঁছায়। বিশেষ করে সম্পর্ক আরও জটিল করে তোলে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য সমালোচনার পর। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ায় আমোরিমকে বিদায় দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরিসংখ্যান অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা ৬৩ ম্যাচের মধ্যে মাত্র ২৪টিতে জয় পেয়েছেন আমোরিম। ইউনাইটেডের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং রেকর্ড।

আমোরিমের জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত দল পরিচালনা করবেন তিনিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়