শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তিন লাল কার্ডের ম‌্যা‌চে নাপোলির জয়

স্পোর্টস ডেস্ক :  খেলায় ফাউল পাল্টা ফাউল, মারামা‌রি, হলুদ ও লালকার্ড প্রদর্শন। এ ছি‌লো সি‌রি আর লি‌গে লাৎসী ও না‌পো‌লির মধ‌্যকার খেলার প্রধান চাল‌চিত্র। রোববার (৪ জানুয়ারি) সেরি আ’র ম্যাচে লাৎসিওর মাঠে তাদের ২-০ গোলের হারিয়েছে নাপোলি। এই জয়ে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে নাপোলির পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১। ১৭ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট ৩৭। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট এসি মিলানের। 

পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ইন্টার মিলান। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। দিনের শেষ ম্যাচে বোলোনিয়াকে হারাতে পারলে শীর্ষে উঠবে তারা। 

চোটের কারণে কেভিন ডে ব্রুইনা, রোমেলু লুকাকু, বিলি গিলমোরসহ নাপোলির বেশ কয়েকজন খেলোয়াড় আছেন মাঠের বাইরে। যে কারণে তাদের ছাড়াই আজ মাঠে নেমেছিল নাপোলি। 
 
১৩ মিনিটে লিওনার্দো স্পিনাস্সোলার গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমির রহমানি। ৬৯তম মিনিটে বাজেভাবে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস। ওই ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নাপোলির রহমানি ও লাৎসিওর টিজানি নসলিন।

 ৮১তম মিনিটে আলেসান্দ্রোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ফরোয়ার্ড নসলিন। 
 
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে লাৎসিওর আদাম মারুসিচকে ফাউল করেন নাপোলির পাসকুয়ালে মাৎজক্কি। এরপর উত্তপ্ত বাক্য বিনিময় ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। কন্তে এগিয়ে এসে আলাদা করেন দুজনকে। সঙ্গে সঙ্গে অন্যরাও ছুটে আসেন। পরে দুই খেলোয়াড়ই দেখেন লাল কার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়