শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচে তিন গোলরক্ষক খেলালো উগান্ডা, তার প‌রেও হে‌রে গে‌লো

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড ঘটাল উগান্ডা। আফ্রিকান কাপ অফ নেশনসে নাইজেরিয়ার বিরুদ্ধে একই ম্যাচে তিন জন গোলরক্ষক খেলাল তারা। তার পরেও জিততে পারল না উগান্ডা। নাইজেরিয়ার কাছে ১-৩ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল তাদের।

গ্রুপ সি-তে প্রথম দুই ম্যাচ জেতার পর উগান্ডার বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামিয়েছিল নাইজেরিয়া। তারাও উগান্ডাকে হারিয়ে দিল। এই ম্যাচে সব কিছুকে ছাপিয়ে নজর কাড়ল উগান্ডার তিন গোলরক্ষক খেলানো। অবশ্য বাধ্য হয়েই সেই কাজ করতে হয়েছে তাদের। ----- আনন্দবাজার

উগান্ডার হয়ে খেলা শুরু করেছিলেন তাদের এক নম্বর গোলরক্ষর ডেনিস ওনিয়াঙ্গো। দেশের হয়ে ৭৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথমার্ধেই তাঁর গোড়ালি ঘুরে যায়। যন্ত্রণা নিয়েই কোনও রকমে প্রথমার্ধ খেলেন ওনিয়াঙ্গো।

দ্বিতীয়ার্ধে তাঁকে নামানোর ঝুঁকি নেননি কোচ। দ্বিতীয় গোলরক্ষক জামাল সালিমকে নামান তিনি। কাপ অফ নেশনসে তিউনিসিয়ার বিরুদ্ধে খেলার পর বসিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। জামাল মাঠে নামার কিছু ক্ষণ পরেই বক্সের বাইরে ভিক্টর ওসিমহেনকে ফাউল করেন। ফলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে।

বাধ্য হয়ে তৃতীয় গোলরক্ষক নাফিয়ান আলিয়োঞ্জিকে নামাতে বাধ্য হয়ে উগান্ডা। দেশের জার্সিতে এটি তাঁর আট নম্বর ম্যাচ। তিনি নেমে কয়েকটি ভাল সেভ করলেও শেষ দিকে দু’টি গোল হজম করেন। উগান্ডা ১০ জনে খেলায় সুবিধা হয় নাইজেরিয়ার। তাদের হয়ে জোড়া গোল করেন রাফায়েল ওনিয়েদিকা। একটি গোল পল ওনুয়াচুর। শেষ দিকে উগান্ডার হয়ে এক গোল শোধ করেন রজার্স মাতো। তার পরেও হেরেই মাঠ ছাড়তে হয় উগান্ডাকে। গ্রুপ শীর্ষে থেকে নক আউটে ওঠে নাইজেরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়