শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেসিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমন্ত্রণ জানা‌লেন আই‌সি‌সি চেয়ারম‌্যান, হাতে তুলে দিলেন টিম ইন্ডিয়ার জার্সিও

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে এবার রাজধানী দিল্লিতে হাজির লিওনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হল মেসিকে। 

তাঁর হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা। সেই ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হল মেসিকে। 

এখানেই শেষ নয়। তিন ফুটবলারের হাতে টিম ইন্ডিয়ার জার্সিও তুলে দেওয়া হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি রোহন জেটলি ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

হায়দরাবাদ-মুম্বই মাতিয়ে ভারতে মেসির ‘গোট ট্যুরের’ শেষদিকের অংশ দিল্লি। যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে দিল্লি পৌঁছতে কিছুটা দেরি হয় আর্জেন্তিনীয় কিংবদন্তির। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ বাতিল হয়। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ধৈর্যচ্যুতি হয়নি ভক্তদের। 

বিশেষ করে মুম্বইয়ে শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাতে যে অসাধারণ মুহূর্ত তৈরি হয়, সেরকম ম্যাজিকের অপেক্ষায় ছিলেন দিল্লিবাসী।

দিল্লিতেও ক্রিকেটের সঙ্গে মিলে গেল ফুটবল। ভারতে ক্রিকেট কার্যত ধর্মের মতো। ফুটবল নিয়ে উৎসাহ থাকলেও এই দেশের ক্রীড়াভক্তদের মূল আকর্ষণ ক্রিকেটই। সামনের বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত গতবারের চ্যাম্পিয়ন। সেই টুর্নামেন্টে ৭ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে লিওনেল মেসি দর্শক হলে মন্দ কী! তার টিকিট তুলে দেওয়া হল ফুটবল কিংবদন্তির হাতে। 

তার পাশাপাশি তিন ফুটবলারের হাতেই মেন ইন ব্লুর জার্সি তুলে দেওয়া হয়। যেখানে মেসির ‘১০’ তো বটেই, সুয়ারেজের জার্সি নম্বর ‘৯’ ও ডি পলের ‘৭’ নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়