শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয়রা মে‌সির কদর বু‌ঝে না, ভারত সফ‌রে এসে ‘মবের’ শিকার তার অনুষ্ঠান, অগ্নিসংযোগেরও চেষ্টা

স্পোর্টস ডেস্ক : বিশ্বব‌রেণ‌্য ফুটবলার লিও‌নেল মে‌সির ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। শ‌নিবার কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে তার অনুষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছে।

তাকে দেখতে আজ সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে ১ লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও উদ্যোক্তারা। 

ঘটনা আরও বাজে রূপ নেয় স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশেপাশে ভিড় করলে। মেসি যখন গ্যালারিতে হাজির দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনারের মাধ্যমে, তখন তাদের দৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে মেসিকে আড়াল করে দিচ্ছিলেন নেতারা। 

চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে।

এরপর গ্যালারি থেকে মাঠে চেয়ার ও বোতল ছোড়া শুরু হয়। পুলিশ ভাঙা চেয়ার দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে।

এক পর্যায়ে ফেন্সিং ভেঙে দু’আড়াই হাজার মানুষ মাঠে ঢুকে পড়ে। কয়েক জন মাঠের ধারে রাখা তাঁবুতে আগুন দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ গোল পোস্টের জাল ছিঁড়ে ফেলেন। সাজঘরে যাওয়ার টানেলের ছাউনিও ভেঙে দেওয়া হয়। 

পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‌্যাফ। দফায় দফায় জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। ক্ষুব্ধ জনতার দখলে চলে যায় গোটা স্টেডিয়াম এলাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়