শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি 

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপে গরমের কথা বিবেচনায় নতুন নিয়ম করেছে ফিফা। আবহাওয়া যেমনই হোক না কেন, সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া হবে তিন মিনিটের পানি পানের বিরতি। প্রতি অর্ধের ২২ মিনিট পর খেলা বন্ধ করে দেবেন রেফারি।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা সোমবার এক বিবৃতিতে বলেছে, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়মে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। --- বি‌ডি‌নিউজ

আগামী বছরের জুন-জুলাইয়ে ৪৮ দলের বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে উষ্ণতম আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। সেখানে অনেক তাপমাত্রার মাঝেও বিকেলে হয়েছিল কিছু ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়