শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌য়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে টেস্ট সিরিজে ৩ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পা‌চ্ছে না নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : চোটের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি, ন্যাথান স্মিথ ও মিচেল স্যান্টনার। তবে গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে হারানোর মাঝে স্বস্তির খবরও পেয়েছে নিউ জিল্যান্ড। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ম্যাচের দলে ফিরেছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল।

সোমবার দলে এই পরিবর্তনের কথা জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট। দলে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে। ---- অলআউট স্পোর্টস

জাস্টিন গ্রিভস ও কেমার রোচের দুর্দান্ত প্রতিরোধে ক্রাইস্টচার্চে ড্র হওয়া প্রথম টেস্টে পায়ের পেশিতে চোট পান হেনরি। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের বেশি বোলিং করতে পারেননি এই অভিজ্ঞ পেসার। আর সাইড স্ট্রেইনের চোটে পড়ে ওই ইনিংসে কোনো বোলিংই করেননি পেস বোলিং অলরাউন্ডার স্মিথ। অন্যদিকে কুঁচকির চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

পেস আক্রমণে শক্তি বাড়াতে রোববার ৩০ বছর বয়সী পেসার মাইকেল রেকে দলে যোগ করে কিউইরা। প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেলের জায়গায় আগেই মিচেল হেকে দলে ডাকে তারা।

বদলি ফিল্ডার হিসেবে ক্রাইস্টচার্চ টেস্টের দলেও যোগ দিয়েছিলেন ফিলিপস। এবার আনুষ্ঠানিকভাবে ফিরেছেন দলে। কুঁচকির সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন মিচেল। হ্যাগলি ওভালে তিনিও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন।

নতুন মুখ ক্লার্ক এখন পর্যন্ত ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৯ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার। গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশে সফর করেছিলেন তিনি।

আগামী বুধবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের নিউ জিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, জ্যাক ফোকস, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, মাইকেল রে ও ক্রিস্টিয়ান ক্লার্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়